ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা
ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা আমাদের আধুনিক জীবনে অত্যন্ত প্রয়োজন কারণ আমাদের প্রায় প্রতিটি কাজই এখন অনলাইনের ওপর নির্ভরশীল। এটি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে।
ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি তবে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের আজকের এই আর্টিকেলে আমরা ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই মনোযোগ সহকারী সম্পন্ন পড়ুন।
পেজ সূচিপত্রঃ ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা
- ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা
- দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা কী
- শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা
- শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা বিশ্লেষণ
- ইন্টারনেট ব্যবহারের প্রধান সুবিধাগুলো কী কী
- ইন্টারনেট ব্যবহারের ক্ষতিকর দিক ও অসুবিধা
- ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে সচেতনতা কেন জরুরি
- অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধার বাস্তব প্রভাব
- সমাজ ও পারিবারিক জীবনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা
- শেষ কথাঃ ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা
ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা
ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা বর্তমান যুগে আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে, কারণ এখন প্রায় সব কাজেই ইন্টারনেট ব্যবহার করা হয়। এটি আধুনিক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে, যা আমাদের জীবনকে অনেক সহজ ও দ্রুত করে তুলেছে। তাই ইন্টারনেট ছাড়া আজকের জীবন কল্পনা করাও কঠিন। তবে একটি ভাবনার বিষয় হলো ইন্টারনেট যেমন আমাদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে, তেমনি এর কিছু অসুবিধাও রয়েছে।
সুবিধার দিক থেকে বলা যায়, এটি একটি বিশাল তথ্যের ভান্ডার, কারণ আমরা যেকোনো তথ্য খুব সহজে এবং দ্রুত খুঁজে পেতে পারি। একইভাবে এটি যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম, কারণ আমরা দূরে থাকা মানুষের সাথে খুব সহজে কথা বলতে পারি। এর ফলে আমাদের সময় বাঁচে এবং কাজ আরও দ্রুত সম্পন্ন হয়। অন্যদিকে, ইন্টারনেটের কিছু অসুবিধাও রয়েছে, কারণ এর ভুল ব্যবহার আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেক সময় মানুষ অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করে সময় নষ্ট করে, যার ফলে পড়াশোনা বা কাজের ক্ষতি হয়।
আবার কিছু অসাধু ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করে প্রতারণা বা ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই ইন্টারনেট ব্যবহার করার সময় সতর্ক থাকা খুব জরুরি।তাই আমাদের সকলকে মনে রাখতে হবে ইন্টারনেট আমাদের জীবনের জন্য যেমন অনেক উপকার এনেছে, তেমনি এর অপব্যবহার হলে এটি সমস্যা তৈরি করতে পারে। তাই আমাদের উচিত ইন্টারনেটকে সঠিকভাবে এবং সীমিতভাবে ব্যবহার করা, কারণ সচেতন হয়ে নিরাপদ ভাবে ব্যবহার করতে পারলেই আমাদের ডিজিটাল জীবনকে নিরাপদ ও সুন্দর করে তোলা যাবে।
দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা কী
দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা কী তা বিশ্লেষণ করলে দেখা যায়, ইন্টারনেট আমাদের জীবনকে অনেক সহজ ও দ্রুত করেছে, আবার কিছু সমস্যাও তৈরি করেছে। এটি আমাদের দৈনন্দিন কাজগুলোকে আরও গতিশীল করে তুলেছে, তাই এখন প্রায় সব ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যবহার দেখা যায়। ফলে আমরা খুব কম সময়ে অনেক কাজ শেষ করতে পারি এবং জীবন অনেক বেশি সহজ হয়ে গেছে। ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা গুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ
আরো পড়ুনঃ
HTTP কি? HTTP কিভাবে কাজ করে?
সুবিধার দিক থেকে বলা যায়, ইন্টারনেটের মাধ্যমে আমরা এখন ঘরে বসেই কেনাকাটা, ব্যাংকিং এবং বিল পরিশোধের মতো কাজগুলো খুব সহজে করতে পারি, যার ফলে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে। আবার যেকোনো তথ্য আমরা খুব দ্রুত খুঁজে পেতে পারি, যা আগে লাইব্রেরি বা অন্য মানুষের সাহায্য ছাড়া পাওয়া কঠিন ছিল। এর ফলে আমাদের পড়াশোনা, কাজ এবং দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে গেছে এবং আমরা আরও দক্ষ হয়ে উঠতে পারছি।
তবে অসুবিধার দিকেও খেয়াল রাখা জরুরি, কারণ ইন্টারনেটে অতিরিক্ত সময় কাটালে শারীরিক পরিশ্রম কমে যায় এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় মানুষ অপ্রয়োজনীয় কাজে বেশি সময় ব্যয় করে, যার ফলে গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে যায়। এছাড়া ব্যক্তিগত তথ্য ফাঁস বা অনলাইন প্রতারণার মতো ঝুঁকিও বাড়ছে, যা আমাদের ডিজিটাল নিরাপত্তার জন্য বড় সমস্যা তৈরি করে।
শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা
শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা বর্তমানে এক বড় পরিবর্তন এনে দিয়েছে, কারণ এটি শিক্ষাকে আরও সহজ, দ্রুত এবং আধুনিক করে তুলেছে। আগে ভালো শিক্ষা পেতে হলে নির্দিষ্ট জায়গায় যেতে হতো, কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই অনেক কিছু শেখা যাই। তাই শিক্ষার্থীরা এখন খুব সহজেই নতুন জ্ঞান অর্জন করতে পারছে এবং নিজেদের দক্ষতা বাড়াতে পারছে। নিচে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধার দিকগুলো আলোচনা করা হলোঃ
সুবিধার দিক থেকে বলা যায়, অনলাইন ক্লাসের মাধ্যমে এখন বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষকের লেকচার শোনা যায়, যা শিক্ষাকে আরও বিশাল করেছে। একইভাবে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বই, ভিডিও এবং শিক্ষামূলক ওয়েবসাইট ব্যবহার করে পড়াশোনা করতে পারে, যার ফলে তাদের শেখা আরও সহজ হয়ে যায়। এর ফলে তারা দ্রুত নতুন বিষয় বুঝতে পারে এবং নিজের জ্ঞান বাড়াতে পারে। এছাড়া ইন্টারনেট গবেষণার কাজেও বড় সাহায্য করে, কারণ এখানে অনেক তথ্য একসাথে পাওয়া যায়। গবেষক ও শিক্ষার্থীরা এই তথ্য ব্যবহার করে নতুন কিছু আবিষ্কার করতে পারে এবং তাদের কাজকে আরও উন্নত করতে পারে।
তবে অসুবিধার দিকও রয়েছে, কারণ ইন্টারনেটে সব তথ্য সব সময় সঠিক হয় না, সেখানে অনেক ভুল বা অপ্রয়োজনীয় তথ্যও পাওয়া যায়, যা শিক্ষার্থীদের সহজেই বিভ্রান্ত করতে পারে। এর ফলে অনেক সময় তারা ভুল তথ্য শিখে ফেলে, যা তাদের পড়াশোনার জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া অনেক শিক্ষার্থী অপ্রয়োজনীয় ওয়েবসাইট, ভিডিও বা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করে ফেলে, যার কারণে তাদের আসল পড়াশোনার সময় কমে যায় এবং মনোযোগ নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে এই অভ্যাস তাদের শিক্ষার মান কমিয়ে দেয় এবং ভালো ফলাফল পাওয়াও কঠিন হয়ে পড়ে। তাই ইন্টারনেট ব্যবহার করার সময় সব সময় সতর্ক থাকা জরুরি, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য বেছে নেওয়া দরকার এবং অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে চলা উচিত, কারণ ভুল ব্যবহার শিক্ষার উপকারের বদলে ক্ষতিও করতে পারে
শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা বিশ্লেষণ
শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা বিশ্লেষণ করলে দেখা যায়, এটি একটি দুধারী তলোয়ারের মতো কাজ করে, কারণ এর ব্যবহার যেমন ভালো ফল দিতে পারে, তেমনি ভুল ব্যবহার শিক্ষার্থীদের জন্য ক্ষতির কারণও হতে পারে। তাই ইন্টারনেটকে সঠিকভাবে এবং নিয়ম মেনে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের শিক্ষা জীবনকে চালাই। সঠিকভাবে ব্যবহার করলে ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য বড় উপকার করতে পারে, আবার ভুলভাবে ব্যবহার করলে এটি সময় নষ্ট এবং মনোযোগ কমিয়ে দিতে পারে। শিক্ষার্থীরা যদি ইন্টারনেটকে পড়াশোনার কাজে ব্যবহার করে, তাহলে তারা সহজেই নতুন জ্ঞান অর্জন করতে পারে এবং নিজেদের দক্ষতা বাড়াতে পারে। কিন্তু যদি তারা অপ্রয়োজনীয় কাজে বেশি সময় ব্যয় করে, তাহলে তাদের পড়াশোনার ক্ষতি হয় এবং ফলাফল খারাপ হতে পারে। তাই ইন্টারনেট ব্যবহারের সময় সচেতন থাকা খুবি দরকার।
ইন্টারনেট ব্যবহারের প্রধান সুবিধাগুলো কী কী
ইন্টারনেট ব্যবহারের প্রধান সুবিধাগুলো কী কী তা নিয়ে আলোচনা করলে আমরা বুঝতে পারি, এটি আমাদের জীবনকে অনেক সহজ, দ্রুত এবং আধুনিক করে তুলেছে, কারণ এখন প্রায় সব কাজই ইন্টারনেটের মাধ্যমে করা যায়। এর ফলে মানুষ খুব অল্প সময়ে অনেক কাজ শেষ করতে পারে এবং আগের তুলনায় অনেক বেশি কাজ করার সুবিধা পাচ্ছে। তাই ইন্টারনেট এখন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে।
ইন্টারনেটের সবচেয়ে বড় সুবিধা হলো এর দ্রুত তথ্য আদান-প্রদান ক্ষমতা, কারণ ইন্টারনেটে আমরা খুব সহজেই যেকোনো তথ্য খুঁজে পেতে পারি। এর ফলে পড়াশোনা, কাজ এবং দৈনন্দিন জীবনের অনেক সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করা যাই। এছাড়া ইন্টারনেট পৃথিবীর যোগাযোগ সিস্টেম সহজ করে দিয়েছে, কারণ আমরা খুব সহজেই দূরে থাকা মানুষের সাথে কথা বলতে পারি ইন্টারনেটের মাধ্যমে এবং তথ্যও শেয়ার করতে পারি। এছাড়া ইন্টারনেট আয়ের নতুন সুযোগ তৈরি করেছে, কারণ এখন অনেক মানুষ ঘরে বসেই ফ্রিল্যান্সিং বা অনলাইন ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করছে। এর ফলে বেকারত্ব কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বিনোদন, সংবাদ জানা এবং বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রেও ইন্টারনেট আমাদের বড় সাহায্য করে, কারণ এটি সময় ও পরিশ্রম দুটোই বাঁচায়।
ইন্টারনেট ব্যবহারের ক্ষতিকর দিক ও অসুবিধা
ইন্টারনেট ব্যবহারের ক্ষতিকর দিক ও অসুবিধা সম্পর্কে জানা খুবই জরুরি, কারণ সঠিকভাবে না জানলে আমরা সহজেই সমস্যায় পড়তে পারি। ইন্টারনেট আমাদের অনেক সুবিধা দিলেও এর কিছু ঝুঁকিও রয়েছে, তাই ব্যবহার করার সময় সতর্ক থাকা দরকার। যদি আমরা অসতর্ক হই, তাহলে আমাদের ব্যক্তিগত তথ্যের ক্ষতি হতে পারে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে অনেক সময় ভাইরাস ও ম্যালওয়্যার কম্পিউটার বা মোবাইলে প্রবেশ করে, যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যেতে পারে। এর ফলে সাইবার অপরাধের ঝুঁকি বাড়ে এবং আমাদের ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া মাঝেমধ্যে ইন্টারনেটে অনেক ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়ে, যা মানুষকে বিভ্রান্ত করে এবং সমাজে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই যেকোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই করা খুব জরুরি। তাছাড়া অনলাইনে প্রতারণা ও হ্যাকিংয়ের ঝুঁকিও থাকে, যার ফলে আর্থিক ক্ষতি হতে পারে। অনেক সময় মানুষ অজান্তেই ফাঁদে পড়ে যায় এবং বড় ধরনের ক্ষতি হয়ে যায়। তাই ইন্টারনেট ব্যবহার করার সময় প্রতিটি পদক্ষেপ সতর্কতার সাথে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ সচেতন থাকলেই আমরা এই ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পারি।
ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে সচেতনতা কেন জরুরি
ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে সচেতনতা কেন জরুরি তা বুঝতে হলে আগে জানতে হবে, ইন্টারনেট আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর সম্পর্কে। কারণ ইন্টারনেট আমাদের কাজ সহজ করে দিলেও এর ভুল ব্যবহার আমাদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে, তাই সচেতন থাকা খুবই দরকার। যদি আমরা এর ভালো ও খারাপ দিক সম্পর্কে না জানি, তাহলে আমরা অজান্তেই সমস্যায় পড়তে পারি তাই এ বিষয়ে আমাদের সকলের জানা উচিত। অনেক সময় মানুষ না বুঝেই নিজের ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করে, যার ফলে হ্যাকাররা সেই তথ্য ব্যবহার করে ক্ষতি করতে পারে। এর ফলে আর্থিক ক্ষতি বা ব্যক্তিগত সমস্যাও তৈরি হতে পারে, যা সহজে ঠিক করা যায় না।
একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রতারণা হয়, যেখানে অসচেতন মানুষ সহজেই ফাঁদে পড়ে যায়। এর কারণে তারা মানসিকভাবে কষ্ট পায় এবং বড় সমস্যার তৈরি হয। তাই সঠিক শিক্ষা ও সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদেরকে সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে শেখায়। যদি আমরা সতর্ক থাকি এবং সব কিছু বুঝে ব্যবহার করি, তাহলে আমরা ঝুঁকি এড়িয়ে ইন্টারনেটের আসল সুবিধা উপভোগ করতে পারবো। সবসময় মনে রাখবেন সচেতনতা আমাদের নিরাপদ ও সুন্দর ডিজিটাল জীবনের জন্য খুবই জরুরি।
অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধার বাস্তব প্রভাব
অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধার বাস্তব প্রভাব আমাদের জীবনে স্পষ্টভাবে দেখা যায়, কারণ এটি সরাসরি আমাদের শরীর ও মনের ওপর প্রভাব ফেলে। যখন আমরা বেশি সময় ইন্টারনেটে কাটাই, তখন আমাদের দৈনন্দিন কাজের গতি কমে যায় এবং মনোযোগও কমতে থাকে। এর ফলে আমরা সহজেই ক্লান্ত হয়ে পড়ি এবং কাজ ঠিকমতো করতে পারি না। অতিরিক্ত ব্যবহার করলে চোখে সমস্যা, মাথা ব্যথা এবং ঘুম কম হওয়ার মতো সমস্যা দেখা দেয়, যা ধীরে ধীরে শরীরকে দুর্বল করে।
একইভাবে সারাদিন অনলাইনে থাকলে মানুষ ধৈর্য হারাতে শুরু করে এবং বাস্তব জীবনের প্রতি আগ্রহ কমে যায়। এর ফলে তারা পরিবার ও বন্ধুদের সাথে কম সময় কাটায় এবং সামাজিক দক্ষতাও কমে যায়। তবে সঠিকভাবে এবং সীমিতভাবে ইন্টারনেট ব্যবহার করলে এটি আমাদের অনেক উপকার করে, কারণ এর মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি এবং নিজের দক্ষতা বাড়াতে পারি। তাই বলা যায়, পরিমান মত ব্যবহার করা আমাদের জন্য ভালো, কারণ এতে আমরা উপকার পাই এবং ক্ষতি থেকে বাঁচতে পারি।
সমাজ ও পারিবারিক জীবনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা
সমাজ ও পারিবারিক জীবনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা আজ খুব স্পষ্টভাবে দেখা যায়, কারণ এটি আমাদের সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলছে। ইন্টারনেট আমাদের দূরে থাকা আত্মীয়দের সাথে সহজে যোগাযোগ করতে সাহায্য করে, তাই আমরা ভিডিও কল বা মেসেজের মাধ্যমে সব সময় তাদের সাথে যুক্ত থাকতে পারি। এর ফলে দূরত্ব থাকলেও সম্পর্ক বজায় রাখা সহজ হয়। তবে এর কিছু অসুবিধাও রয়েছে, কারণ অনেক সময় মানুষ ইন্টারনেটে বেশি ব্যস্ত থাকায় পাশে থাকা মানুষদের সাথে সময় কম দেয়। এর ফলে একই ঘরে থেকেও দূরত্ব তৈরি হয় এবং পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে।
বিশেষ করে আড্ডা বা একসাথে সময় কাটানোর সময় যদি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আবেগের সম্পর্ক কমে যায় এবং একাকীত্ব বাড়ে। তবে সঠিকভাবে ব্যবহার করলে ইন্টারনেট সমাজের জন্য ভালো কাজও করে, কারণ এর মাধ্যমে মানুষ সচেতন হয় এবং একসাথে ভালো কাজ করতে পারে। তাই বলা যায়, ইন্টারনেট আমাদের সম্পর্ককে ভালো বা খারাপ দুটোই করতে পারে, যা পুরোপুরি নির্ভর করে আমাদের ব্যবহারের উপর।
শেষ কথাঃ ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা
ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা আমাদের ব্যবহারের উপরই নির্ভর করে, কারণ আমরা যেভাবে এটি ব্যবহার করি সেভাবেই এর ফল পাই। ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করেছে এবং জ্ঞানের দরজা খুলে দিয়েছে, তাই আমরা খুব সহজেই নতুন কিছু শিখতে পারি। এর ফলে আমরা নিজের দক্ষতা বাড়াতে পারি এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি।
তবে অসতর্কভাবে ব্যবহার করলে ইন্টারনেট আমাদের জন্য ক্ষতির কারণও হতে পারে, তাই সব সময় সচেতন থাকা জরুরি। যদি আমরা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করি বা ভুল পথে ব্যবহার করি, তাহলে এর খারাপ প্রভাব আমাদের জীবনে পড়ে। তাই আমাদের উচিত পরিমান মত ইন্টারনেট ব্যবহার করা, যাতে আমরা এর ভালো দিকগুলো উপভোগ করতে পারি। আমাদের আজকের আর্টিকেলের শেষ পর্যায়ে এসে বলা যায় ইন্টারনেটের সঠিক ব্যবহারই ইন্টারনেটকে আমাদের জন্য উপকারী করে তোলে, তাই আমাদের উচিত সচেতনতার সাথে ব্যবহার করে একটি সুন্দর ও নিরাপদ ডিজিটাল জীবন গড়ে তোলা। 250464





অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url